বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

By Meherpur News

May 25, 2025

মেহেরপুর নিউজ:

আলোচনা সভা, র‍্যালি, ফিতা কাটা ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে মেহেরপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালের দিকে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে ভূমি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস্তামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। এর আগে ভূমি মেলা উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে ভূমি অফিসে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সিফাত মেহনাজ ফিতা কেটে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন। এসময় সেখানে বেলুন ওড়ানো হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আর ডি সি নাদির হোসেন শামীম,সহকারী কমিশন ও নির্বাহী ম্যাজিস্টেট সাজেদুল ইসলাম,তানজিনা শারমিন দৃষ্টি, হাবিবুর রহমান, নাসরিন সুলতানা, শেখ তৌহিদুল কবীর, আবীর আনসারী, শাকির আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।