মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জুন: মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে কারিকুলাম বিস্তরণ কর্মসূচীর আওতায় ৩ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে।
রোববার বিকালে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সহকারী জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী , সহকারী স্কুল পরিদর্শক হাসনাইন করিম, ফয়সানুল কবির, সহকারী শিক্ষক সেকেন্দার আলী, আব্দুল লতিফ প্রমুখ।