মেহেরপুর নিউজ:
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির উদ্যোগে মেহেরপুরে ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়।
মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলার ৩০ জন সাংবাদিক বুনিয়াদি প্রশিক্ষণ এ অংশগ্রহণ করছে। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল প্রশিক্ষণের উদ্বোধন করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন। প্রশিক্ষণের প্রথম দিনে সংজ্ঞা ও উপাদান, প্রকরণ ও চেতনা, তথ্যসম্পাদনা ও শিরোনাম তৈরি, নিউজ ট্রিটমেন্ট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে এতে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে পি আইবির ট্রেইনার পারভীন এস রাব্বি উপস্থিত ছিলেন