বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার\ বিভিন্ন মামলার ১২ আসামি আটক

By মেহেরপুর নিউজ

March 04, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মার্চ:

বৃহস্পতিবার সন্ধ্যায়  ডিবি পুলিশ  মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রাম থেকে ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। ডিবি’র এস আই আজমল হোসেন গোপন সূত্রে খবর পেয়ে বুড়িপোতা গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। একই দিনে  পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জি আর মামলার ৫ জন, সি আর মামলার ৬ জন ও নিয়মিত মামলার আরও এক আসামিকে আটক করেছে।