বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৩ ভারতীয় নাগরিক সহ ২ বাংলাদেশীকে আটক করেছে র‌্যাব-৬

By মেহেরপুর নিউজ

April 05, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ এপ্রিল: অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ জন ভারতীয় নাগরিক ও তাদের সহযোগীতা করার জন্য ২ বাংলাদেশীকে আটক করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১ লাখ ৭ হাজার বাংলাদেশী টাকা ও ভারতীয় ৩০ রুপি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, ভারতের নদীয়া জেলার মুরুটিয়া থানার মুরুটিয়া শেখ পাড়ার তোফাজ্জেল শেখের ছেলে জাকির শেখ (৩৪), বালিয়াডাঙ্গা গ্রামের হ্যাবল শেখের ছেলে মেছের শেখ (২৫) ও কেচুয়াডাঙ্গা গ্রামের মুন্তাজ শেখের ছেলে তোজাম শেখ (৩৪)। অপর দিকে বাংলাদেশী আটককৃতরা হলেন, ষোলমারী গ্রামের ফরহাদুল­ার ছেলে কুন্ড (২৫) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের রুস্তম আলীর ছেলে ফারুক হোসেন (৩০)। আটককৃত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার লেঃ সাজ্জাদ রায়হান জানান, আটক ভারতীয় নাগরিকরা কোন নাশকতা ঘটানোর জন্য এদেশে অনুপ্রবেশ করেছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। আজ বৃহস্পতিবার সন্দ্ধ্যার আগে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা মেহেরপুর সদর উপজেলার ষোলামারী বাঙ্গালপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা করে।  তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মেহেরপুর থানায় সপর্দ করা হবে।