মেহেরপুর নিউজ:
মেহেরপুর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে ৪০ দিনব্যাপী ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল শেখ রাসেল ডিজিটাল ল্যাব মিলনায়তনে ৪০ দিনব্যাপী ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকি, মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, মেহেরপুর সদর উপজেলা আইসিটি অধিদপ্তরের সরকারি প্রোগ্রামার সুব্রত কুমার বিশ্বাস।