বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

April 05, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ধাপাড়ীপাড়া থেকে ৪০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ  রবিউল ইসলাম (৩৪)। নামের এক মাদক ব্যাবসায়ী কে আটক করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। র‌্যাব জানায়,আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের এসআই মশিউর রহমানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ধাপাড়ীপাড়া থেকে কুষ্টিয়ার জগতি পাড়ার রেজাউল হকের ছেলে ফেন্সিডিল ব্যবসায়ী রবিউল ইসলামকে ৪০ বোতল ফেন্সিডিল ও ব্যবহৃত হোন্ডা জাপানী মোটরসাইকেল  সহ আটক করে। র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার লেঃ সাজ্জাদ রায়হান ,জানান রবিউল ইসলাম কুষ্টিয়ার জগতি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মেহেরপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে ফেন্সিডিলসহ অন্যান্য মাদক দ্রব্য নিয়ে আসত। আটক রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে মেহেরপুর সদর থানায় সোপার্দ করা হবে বলে র‌্যাব জানিয়েছেন।