মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ নভেম্বর: “সমবায়ে সামাজিক নিরাপত্তা ” এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে নিয়ে মেহেরপুরে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হলো ৪২ তম জাতীয় সমবায় দিবস। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি র্যালী মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালীতে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা,সদর ইউসিসিএ মো: মোস্তাফিজুর রহমান টিপু,উপজেলা সমবায় কর্মকর্তা মোখলেসুর রহমান,মেহেরপুর কেন্দ্রীয় সমবায় ব্যাকের সভাপতি আব্দুল মজিদ,জাহাঙ্গীর আলমসহ জেলার বিভিন্ন সমবায় প্রতিষ্ঠনের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহন করেন।
র্যালী শেষে শিল্পকলা কলা প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জেলা প্রশাসক মাহমুদ হোসেন জাতীয় পতাকা এবং মেহেরপুর সদর ইউসিসিএ’র সভাপতি মোস্তাফিজুর রহমান টিপু সমবায় পতাকা উত্তোলন করেন। পরে সকাল ১০ টার দিকে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন,জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী।
মেহেরপুর জেলা সমবায় অফিসের পরিদর্শক মাহবুবুল হক মন্টুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান, মেহেরপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি আব্দুল মজিদ , চাঁদবিল মৎস্যজীবি সমবায় সমিতিরর সভাপতি খুদিরাম হালদার, কাটাখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আক্কাস আলী, সূর্যোদয় ঋনদান ও সঞ্চয় সমবায় সমিতির সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে ২টি ক্যাটাগরিতে ভাগ করে ২টি শেষ্ট সমবায় সমিতিকে এবং ৪ জন শেষ্ঠ সমবায়ীকে পুরষ্কার প্রদান করা হয়। সমবায় প্রতিষ্ঠান গুলো হলো: ভৈরব সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি: , রতনপুর মহিলা সমবায় সমিতি লি: এবং সমবায়ীরা হলো:আকলিমা খাতুন,খুদিরাম হালদার,দাউদ হোসেনও তোজাম্মেল হক।