খেলাধুলা

মেহেরপুরে ৪৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

December 30, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৩০ ডিসেম্বর: মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা  ক্রীড়া সমিতির উদ্যোগে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী ৪৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার বিকালে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন। জেলা শিক্ষা অফিসার আজাহার আলীর সভাপতিত্বে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা খানম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা। বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন।