বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৪৬ বোতল ফেন্সিডিল সহ মাদক বিক্রেতার স্ত্রী ও ক্রেতা আটক

By মেহেরপুর নিউজ

July 29, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জুলাই: মেহেরপুর শহরের মিয়াপাড়ায় অভিযান চালিয়ে  ৪৬ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। আটকৃতদের একজন ফেন্সিডিল ক্রেতা মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ গ্রামের আব্দুল হাইয়ের ছেলে গোলাম কিবরিয়া (২৫) এবং অন্যজন মাদক ব্যবসায়ি সুজন দাসের  স্ত্রী তাপসী।তাদেরকে শনিবার আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মন্জুর কওে জেল হাজতে পাটানোর নির্দেশ দেয়। জানা গেছে, শুক্রবার রাতে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর শহরের মিয়াপাড়ায় সুনিল দাশের ছেলে সুজন দাসের ভাড়া বাড়িতে অভিযান চালায়। ওই সময় ডিবি পুলিশের আগমন টের পেয়ে সুজন দাস পালিয়ে যায়। পুলিশ ঘরে তল্লাশি চালিয়ে ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং ফেনসিডিল ক্রেতা গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ গ্রামের আব্দুল হাইয়ের ছেলে গোলাম কিবরিয়া (২৫) ও মাদক ব্যবসায়ি সুজন দাসকে না পেয়ে তার  স্ত্রী তাপসীকে আটক করে। এদিকে স্বামীর অপরাধে স্ত্রীকে আটক করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। ওই ঘটনায় সুজন দাসসহ ৩ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ আটক গোলাম কিবরিয়া ও তাপসীকে আদালতে হাজির করলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠাবার নির্দেশ দেন।