মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ আল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর প্রদর্শনী ঘুরে দেখেন।