ফুটবল

মেহেরপুরে ৪৮তম গ্রীস্মকালীন ছেলেদের ফুটবলে যাদুখালী ও মহাজনপুর ফাইনাল

By মেহেরপুর নিউজ

September 14, 2019

নিজস্ব প্রতিনিধি: মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজিত ৪৮তম গ্রীস্মকালীন ছেলেদের ফুটবলে যাদুখালী স্কুল এন্ড কলেজ এবং মেয়েদের ফুটবলে মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে উঠেছে।

শনিবার বিকালে অনুষ্ঠিত ছেলেদের ফুটবলে যাদুখালী স্কুল এন্ড কলেজ দল ৩-২ গোলে শিবপুর আর্দশ মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। এর আগে মেয়েদের ফুটবলে মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় দল, ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে ওয়াকওভার লাভ করে।