খেলাধুলা

মেহেরপুরে ৪৮ তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা কাবাডিতে আমঝুপি ফাইনালে

By মেহেরপুর নিউজ

September 14, 2019

নিজস্ব প্রতিনিধি: মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ২ দিন ব্যাপী ৪৮ তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা জেলা পর্যায়ে বালকদের কাবাডিতে সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে উঠেছে।

শনিবার অনুষ্ঠিত বালকদের কাবাডি খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ২৮-২৬ পয়েন্টে গাংনী উপজেলার হাড়িয়াদহ মহিষখোলা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।

একই মাঠে অনুষ্ঠিত মেয়েদের কাবাডিতে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ২৫-৫ পয়েন্টে মুজিবনগর উপজেলার কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।