বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৪৯ তম গণপ্রকৌশল দিবস পালিত

By মেহেরপুর নিউজ

November 11, 2019

মেহেরপুর নিউজ:

আইডিইবি’র উদ্যোগে ৪৯ তম গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়।

মেহেরপুর জেলা আইডিইবির সভাপতি আব্দুর রহমানের নেতৃত্বে র‌্যালীটি মেহেরপুর শহরের শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে সড়ক ও জনপথ বিভাগ এসে শেষ হয়।

পরে সড়ক ও জনপথ বিভাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বকুল, সাবেক সম্পাদক নুরুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ প্রমূখ।