মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ কৃষি ফার্ম ফেডারেশন খামার শ্রমিকদের অবসরকালীন বর্তমান ভাতা ৩০ মাস থেকে বর্ধিত করে ৬০ মাসের মজুরীর সমপরিমান করা, সপ্তাহে দু’দিন স্ব বেতনে ছুটি প্রদান করা, বিএডিসি খামারে কর্মরত অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করা এবং মাতৃত্ব কালীন ছুটি ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর বীজ প্রক্রিয়াজাতকরন কেন্দ্র শ্রমিকলীগ। আজ সোমবার সকাল ১০ টার দিকে ৫দিনের কেন্দ্রীয় কর্মসূচীর ২ম দিনের কর্মসূচী পালন করে তারা। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর বীজ প্রক্রিয়াজাতকরন কেন্দ্র শ্রমিকলীগের সভাপতি জালাল উদ্দিন। বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সালাহ উদ্দিন,শ্রমিক নেতা নাজিরুল ইসলাম,আহসান আলী,হেকমত আলী,ইয়াকুব আলী,আরিফুল ইসলাম প্রমুখ।