বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৪ সহকারী কমিশনারের বিদায়

By মেহেরপুর নিউজ

September 08, 2017

মেহেরপুর নিউজ, ০৮ সেপ্টম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার রামানন্দ পাল, মোহাম্মদ নুর এ আলম, মোঃ আরিফ হোসেন ও দেলোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সার্কিক হাউজে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, বিদায়ী সহকারী কমিশনার রামানন্দ পাল, মোহাম্মদ নুর এ আলম, মোঃ আরিফ হোসেন ও দেলোয়ার হোসেন।