মেহেরপুর নিউজ:
মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার হেফজখানার ৪ জন পবিত্র কুরআনের হাফেজ সম্পূর্ণ করায় তাদের পাগড়ি ও কোরআন শরিফ প্রদান করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে তাদেরকে পাগড়ি পরিয়ে দেওয়া হয়। এবং পবিত্র কোরআন শরীফ প্রদান করা হয়।
মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল উপস্থিত থেকে তাদেরকে পাগড়ী পরিয়ে দেন। এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর দারুল উলুম আলিয়া মাদ্রাসার হযরত আলী সুপার হযরত আলী, আলী হোসেন, বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।