বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৫দিন ব্যাপি আদম শুমারী নমুনা জরিপ প্রশিক্ষন শুরু

By মেহেরপুর নিউজ

October 01, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ অক্টোবর:

মেহেরপুর সদর উপজেলা পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৫ দিন ব্যাপি আদম শুমারী নমুনা জরিপ প্রশিক্ষন শুরু হয়েছে।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন। এসময় বক্তব্য রাখেন এ এস এম কামরুজ্জামান, উপজেলা পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা সুরঞ্জিত কুমার ঘোষ প্রমুখ।