মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী শহিদুল শেখ আটক করেছে। আটক শহিদুল শেখ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার জগন্নাথপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।
জানা গেছে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই জসীমউদ্দীনের নেতৃত্বে মুজিবনগর উপজেলার ফুলবাড়ি গ্রামের অভিযান চালায়। শহিদুল শেখকে আটক করার পর তার কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।