মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫শ গ্রাম গাঁজাসহ দবির আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার বিকালের দিকে মেহেরপুরের গাংনী চোখতোলা ধর্মচাকী সড়কের শশ্মান ঘাটের সামনের পাকা রাস্তার উপর থেকে দবির আলীকে গ্রেপ্তার করা হয়। দবির আলী খাসমহল পশ্চিম পাড়ার নূর হোসেনের ছেলে। জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র পরিদর্শক গোপালের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মেহেরপুরের গাংনী চোখতোলা ধর্মচাকী সড়কের শশ্মান ঘাটের সামনের পাকা রাস্তার উপর থেকে দবির আলীকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংগী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।