মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ আগস্ট: মেহেরপুর জেলার সীমান্তবর্তী গ্রাম ইছাখালীতে আমরা বাংলাদেশী সংগঠনের উদ্দোগে ৫’শ দুস্থ্য ও অসহায় দরীদ্রদের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে সেমাই চিনি, গুড়াদুধ ও মসলা বিতরন করা হয়েছে। শুক্রবার বিকালে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমরা বাংলাদেশি সংগঠনের মহাসচিব মোঃ জাকির হোসেন। সভাপতিত্ব করেন আফতাব আলী মন্ডলের এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সোহরাব উদ্দিন, মোঃ ইসরাইল হোসেন, আঃ লতিফ, আশরাফুজ্জামান, আবুল কাশেম, শফিকুল ইসলাম, আব্দুল মতিন, আক্কাছ আলী, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ মেহেদী হাসান প্রমুখ। বুড়িপোতা ইউনিয়ন পরিষদের প্রায় ১৫টি গ্রামের পাঁচ শতাধিক পরিবারকে এই ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।