বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ি আটক

By মেহেরপুর নিউজ

October 20, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ অক্টোবর: মেহেরপুর ফাঁড়ি পুলিশের একটি দল মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ শরিফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে। জানা যায়, শুক্রবার সকালের দিকে মেহেরপুর ফাঁড়ি পুলিশের  এ টি এস আই জাকারিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল শহরের ওয়াপদা মোড় এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ পৌর সভার দিঘীরপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে শরিফুল ইসলামকে আটক করে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।