বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৫০ পিস দুয়ারী জাল জব্দ

By মেহেরপুর নিউজ

July 26, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে মেহেরপুর ভৈরব নদে দুয়ারী জাল দিয়ে মাছ ধরার সময় ৫০ পিস দুয়ারী জাল জব্দ করে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর ভৈরব নদের পন্ডের ঘাট অংশে এ অভিযান চালানো হয়। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপনের অংশ হিসাবে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান এর নেতৃত্বে ভৈরব নদের পণ্ডের ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা কালে ৫০ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়। এ অভিযানে অন্যদের মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মীর মোঃ জাকির হোসেন সেখানে উপস্থিত ছিলেন।