বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৫ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ী আটক।। বিভিন্ন মামলায় আটক ১৩

By মেহেরপুর নিউজ

March 15, 2010

নিউজ ডেস্ক মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বামনপাড়ায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন সহ আটক করেছে এক মাদক ব্যবসায়ীকে। আটককৃত মাদক ব্যসায়ীর নাম রকম মীর। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। জানা যায়,আজ ১৫ মার্চ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে অভিযান চালায়। তারা গ্রামের কাউছার মীরের পুত্র রকম মীর (৪০) কে আটক করে। দেহ তললাশী করে কোমর থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে অভিযান পরিচালনাকরীরা। অন্যদিকে মেহেরপুর জেলা পুলিশ আজ ১৫ মার্চ দিবাগত রাতে জেলার তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিআর মামলার ১০জন, সিআর মামলার ১ জন , নিয়মিত মামলার ১জন সহ মোট ১৩ জনকে আটক করে।