বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৫ জন আসামীকে আটক করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

February 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলার সদর ,গাংনী ও মুজিবনগর থানার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে  ৫ জন আসামীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা সকলেই জিআর মামলার আসামী। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,গত ২৪ ঘন্টা মেহেরপুরের সদর,গাংনী ও মুজিবনগর থানা পুলিশের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সকল আসামীদের আটক করে। আটক আসামীদের আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।