বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৬টি গাঁজা গাছসহ মহিলা আটক

By মেহেরপুর নিউজ

October 24, 2015

মেহেরপুর নিউজ,২৪ অক্টোবর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর থেকে ৬টি গাঁজার গাছসহ হালিমা খাতুন নামের এক মহিলাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক হালিমা খাতুন বাবুপুরের আনসার আলীর স্ত্রী। শনিবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশের এস আই জালাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বাবুপুরে অভিযান চালিয়ে গাঁজার গাছ সহ তাকে আটক করে। এ সময় তার স্বামী আনসার আলী পলাতক ছিলো।