মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুলাই: মেহেরপুর সদর থানার পুলিশ সোমবার মেহেরপুর শহরের গড়পাড়া এলাকা থেকে মুনসুর আলীর ছেলে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোকলেছুর রহমান (৪৮) কে আটক করেছে। গোপন সুত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এ এস আই আমিনুর রহমান মোকলেসের বাড়িতে অভিযান চালিয়ে দুটি প্রতারনা মামলার ৬ বছরের সাজা প্রাপ্ত আসামি মোখলেছুর রহমানকে আটক করে। এ নিয়ে এএস আই আমিনুর গত এক মাসে ১১ জন সাজাপ্রাপ্ত আসামিকে আটক করলেন।