বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৬ মাদ্রাসা ও ১১ শিক্ষকের রিফ্রেসার্স কোর্সের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 09, 2024

মেহেরপুর নিউজ:

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে দারুল আরকাম ইবতেদাই মাদ্রাসা স্থাপন পরিচালনা প্রকল্পের বিদ্যমান ৬ মাদ্রাসা ও ১১ শিক্ষকের রিফ্রেসার্স কোর্স এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ কোর্সের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন। ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচাল সিরাজুম মনিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিল্ড অফিসার ওবায়দুর রহমান, প্রকল্প পরিচালক আব্দুর সবুর,ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ প্রমুখ।