মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ নভেম্বর: ৭শ’ কোটির বিশ্ব উদযাপন উপলক্ষে সোমবার মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র মিলনায়তনে যুবক-যুবতীদের এক সমাবেশের আয়োজন করা হয়। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডা. রাবেয়া সুলতানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. এম এ বাশার। বক্তব্য রাখেন ডা. ফজলুল হক, সহকারি শিক্ষক রেবেকা সুলতানা, ফৌজিয়া খাতুন প্রমুখ।