বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৭ ই মার্চের ভাষণ ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন

By মেহেরপুর নিউজ

August 24, 2021

মেহেরপুর নিউজ :

শোকের মাস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠান শিশুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।