বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৭ মার্চ দিবস পালন উপলক্ষে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 15, 2021

মেহেরপুর নিউজ:

ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা সুলতানা, জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কে এম শাহীন কবীর, আলোচনা সভায় জুবের মাধ্যমে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,জেলা শিক্ষা অফিসার মামুনুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।