মেহেরপুর নিউজ, ০৫ জুন: মেহেরপুর সদর উপজেলার ইছাখালী মাঠ থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ আব্দুল কুদ্দুস নামের এক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার সকালে ডিবি পুলিশের ওসি শাহিদ উদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
আটক আব্দুল কুদ্দুস একই উপজেলার গোভীপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
অভিযানে ডিবি পুলিশের এসআই সায়েম, এএসআই রুহুল আমিন, লোকমান, ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। ডিবি
পুলিশের ওসি শাহিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ইছাখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।