বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের যাদবপুরে ৮৫ পুরিয়া হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী শারু কে আটক করেছে ডিবি পুলিশ

By মেহেরপুর নিউজ

September 08, 2012

ডি এম  মুকিদ, মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৮ সেপ্টেম্বর: মেহেরপুরর শহরবর্তী যাদবপুর গ্রামের চিহ্নিত হেরোইন ব্যবসায়ী রেজাল এর বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ পুরিয়া হেরোইন সহ তার স্ত্রী এলাকার মাদক সম্রাজ্ঞী খ্যাত শারু বেগম(৪৫) কে আটক করেছে ডিবি পুলিশ।তবে রেজাল পালিয়ে যাওয়ায়  তাকে আটক করা সম্ভব হয়নি। ডিবি পুলিশ জানায়, আজ শনিবার বিকাল ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এস আই কাফরুজ্জামান সঙ্গিয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের হেরোইন ব্যবসায়ী রেজালের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসত বাড়ির ঘরের মধ্য তল্লাশি চালিয়ে  ৮৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে এবং সেই হেরোইন রাখা ও ব্যবসায জড়িত থাকার দায়ে তার স্ত্রী শারু বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। তবে এ সময় রেজাল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঢাকা দেয়ায় পুলিশ তাকে আটক করতে পারেনি। এদিকে এলাকার মাদক সম্রাজ্ঞী শারু বেগম আটক হওয়ায় এলাকার মানুষের মধ্যে আনন্দ উদ্দীপনা লক্ষ্যে করাগেছে।