মেহেরপুর নিউজ, ১৩ অক্টোবর: মেহেরপুর ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ বোতল ফেনসিডিলসহ সিরাজুল ইসলাম নামের এ ব্যক্তিকে আটক করেছে। আটক সিরাজুল ইসলাম সদর উপজেলার বুড়িপোতা গ্রামের নয়মদ্দিনের ছেলে। জানাগেছে, গোপনসূত্রে খবর পেয়ে ডিবির এসআই মেজবাহুর দারাউন এর নেতৃত্বে ডিবির একটি দল শনিবার ভোরে সিরাজুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।