বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৯ম শ্রেনীর ছাত্র শাইখ হোসেন প্রান্ত’র হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ৩য় দিনেও মানববন্ধন

By মেহেরপুর নিউজ

January 16, 2014

 

সর্বশেষ আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জানুয়ারি:

মেহেরপুর টেকনিক্যাল কলেজের ৯ম শ্রেণীর ছাত্র ও তাহের ক্লিনিক পাড়ার জাহিদ হাসানের ছেলে সাইখ হাসান প্রান্ত’র হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ৩য় দিনের মত আজও কনকনে শীত উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার সহপাঠিরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় থেকে মেহেরপুর টেকনিক্যাল কলেজের সামনের সড়কে প্রান্ত’র সহপাঠি জয়নাল আবেদীন, লিখনের নেতৃত্বে ’শতাধিক সহপাঠিরা মানববন্ধনে অংশ নিয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া প্রান্ত’র সহপাঠিরা জানিয়েছেন,হত্যাকারীকে আটক করে দ্রুত বিচারের মুখোমুখি না করা হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচী দেওয়া হবে।

এদিকে একই দাবীতে আজ বেলা সাড়ে ১১ টায় মেহেরপুর প্রেস ক্লাবের সামনের সড়কে নিহত প্রান্ত’র সহপাঠিদের উদ্যোগে আরোও একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।