বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৯৯ পুরিয়া হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

By মেহেরপুর নিউজ

February 25, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ, মাদক বিরোধী অভিযানে ১৩ গ্রাম হেরোইন সহ সাহারুল ইসলাম ওরফে মাইকেল(৩০) ও মোঃ রনি(৩২) নামের ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার মধ্যরাতে মেহেরপুর-বুড়িপোতা সড়কের কানাপুকুর এলাকায় অভিযান চালিয়ে সাহারুল ইসলাম ওরফে মাইকেল ও মোঃ রনিকে আটক করা হয়। আটক সাহারুল ইসলাম ওরফে মাইকেল মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ার কুবাদ শেখের ছেলে ও মোঃ রনি একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

জানা গেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এস আই খসরু আল মামুন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার মধ্যরাতে মেহেরপুর-বুড়িপোতা সড়কের কানাপুকুর এলাকায় অভিযান চালিয়ে সাহারুল ইসলাম ওরফে মাইকেল ও মোঃ রনিকে আটক করে। এ সময় তাদেরকে তল্লাশি চালিয়ে ৯৯ পুরিয়া হেরোইন উদ্ধার করে। যার ওজন ১৩ গ্রাম। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮ (খ)এবং (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।