বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৯ বছরের শিশুর গলায় দড়ি দিয়ে আ-ত্ম-হ-ত্যা

By মেহেরপুর নিউজ

October 15, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় শেফা (৯) নামের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত শেফা মল্লিক পাড়ার খোকনের মেয়ে। সে মেহেরপুর ছহিউদ্দিন ব্রিলিয়ান ব্রি ক্যাডেট একাডেমির তৃতীয় শ্রেণীর ছাত্রী। তার আত্মহত্যা সঠিক কারণ জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর শেফা তাদের ঘরে গলায় দড়ি আত্মহত্যা করে। এ সময় তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।