অন্যান্য

মেহেরপুরে ৯ বোতল ফেন্সিডিলসহ যুবতী আটক

By মেহেরপুর নিউজ

July 21, 2011

মেহেরপুর  নিউজ ২৪ ডট কম,২১ জুলাই:

মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে বুধবার মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯ বোতল ফেন্সিডিলসহ এক যুবতীকে আটক করেছে। জানা গেছে, এদিন বিকেলের দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক লিয়াকত আলীর নেতৃত্বে বুড়িপোতা উত্তরপাড়া গ্রামের হযরত আলীর  মেয়ে খলিশা খাতুনকে (১৮) আটক করে। এ সময় তার কাছ থেকে ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এদিকে একই দিনে পার্শ্ববর্তী হরিরামপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের জালাল শেখের ছেলে কুতুবের বাড়ি থেকে এক বোতল ভারতীয় উদ্ধার করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় পৃথক ২ টি মামলা দায়ের করাহয়েছে।