বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ‍” নারীর জয়ে সবার জয়, অংশগ্রহন করুন এগিয়ে আসুন ” শির্ষক এক কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 14, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর: ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের উদ্যোগে  ‍”নারীর জয়ে সবার জয়, অংশগ্রহন করুন এগিয়ে আসুন ” শির্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে মেহেরপুর কমিউনিটি সেন্টার হল মিলনায়তনে মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামিম আরা হীরার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা লাভলী ইয়াসমিন,ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের ডেপুটি রিজিওনাল কো-অর্ডিনেটর আমেনা সুলতানা,আমেনা খাতুন,নার্গিস রহমান,শাহেদা খাতুন,হেলেনা পারভীন,রুনু কামাল প্রমুখ।