বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর অক্সফোর্ড কিন্ডারগার্টেনে চিত্রাঙ্গন প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

December 17, 2022

মেহেরপুর নিউজ:

মহান বিজয় দিবস উপলক্ষে ভলেনটিয়ার ফর বাংলাদেশের উদ্যোগে  মেহেরপুর অক্সফোর্ড কিন্ডারগার্টেনের সহযোগিতায় অক্সফোর্ড কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে অক্সফোর্ড কিন্ডারগার্টেন মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অক্সফোর্ড কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর আগে অক্সফোর্ড কিন্ডারগার্টেন এর পরিচালক জানে আলম প্রতিযোগিতার উদ্বোধন করেন।