শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর অবসর সংগঠনের উদ্যেগে নজরুল জন্মজয়ন্তী পালিত

By মেহেরপুর নিউজ

May 28, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ মে: জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১১২তম জন্ম দিন উপলক্ষে শুক্রবার রাতে অবসরে মেহেরপুরের উদ্যোগে অবসরের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবসরের সভাপতি আব্দুল লতিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তোজাম্মেল আযম, বজলুর রশিদ, আবুল হোসেন প্রমুখ। পরে সেখানে নজরুল সংগীতের আয়োজন করা হয়। অবসরের শিল্পিরা এতে সংগীত পরিবেশন করেন।