বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর আদালত চত্ত্বর থেকে আসামীর হুমকীতে সাক্ষীর পলায়ন

By মেহেরপুর নিউজ

November 12, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ,নভেম্বর:

আসামীর হুমকীতে এতদিন বাদী পালিয়ে বেড়ালেও এবার ঘটেছে তার উল্টো। আসামীর ভাড়াকরা সন্ত্রাসীদের হুমকীতে আদালত চত্ত্বর থেকে পালিয়েছে সাক্ষী| ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর আদালত চত্বরে।

জানা যায়, মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা হাজিপাড়ার ইয়াহিয়া মোল্ল­ার ছোট ছেলে মান্‌জারুল (২২) কে সৌদি আরবে পাঠানোর জন্য ২০০৩ সালের নভেম্বর মাসে ২ লক্ষ ৪০ হাজার টাকা প্রদান করে একই গ্রামের হালসানাপাড়ার মৃত মোজাহার আলীর ছেলে আলোচিত আদম ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে মোহন (৪৮) এর কাছে। অনেক  টালবাহানা শেষে ৫ই জানুয়ারী ২০০৪ একটি সৌদি ভিসা প্রদান করে মোহন। ওই ভিসায় সৌদি আরবে গিয়ে কোন মালিক না পেয়ে মানজারুল সৌদি আরবস্থ মদিনা হাজি ক্যাম্পে ১২ দিন, মক্কা হাজি ক্যাম্পে ১৪ দিন এবং আল বুরাকা ও আল কাছিমিতে অবৈধভাবে থাকার পর সৌদি পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরন করে। ১৩ দিন কারাবাস শেষে ২০০৪ সালের ৯ জুন বাংলাদেশ ফেরত আসে। এ বছরের ১২ জুলাই মেহেরপুর বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদম ব্যবসায়ী মোহনের নামে মামলা দায়ের করে ভুক্তভুগি পরিবার।  বৃহসপ্রতিবার মেহেরপুরে আদালতে ওই মামলার স্বাক্ষী প্রদানের দিন ধার্য ছিল। বাদি পক্ষ স্বাক্ষীদেরকে নিয়ে মেহেরপুর আদালতে পৌছলে আগে থেকে আসামীর ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে স্বাক্ষীদের ভয়ভিতি দেখিয়ে তাড়িয়ে দেয়। বাদী আদালতে হাজির হয়ে বিচারকের কাছে পরবর্তী দিন ধার্য করার জন্য আবেদন করেন।

মামলার বাদি জুরাইস ইসলাম জানান, আদম ব্যবসায়ী মোহন এলাকার প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে হুমকী ধামকী প্রদান করে চলেছে।