বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

April 17, 2023

মেহেরপুর নিউজ:

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগ মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। সোমবার সকালে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প মালো অর্পণ করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বি বিএম উপস্থিত থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ করেন। এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাহাদাত হোসেন বিভিএম, ১৪ আনসার ব্যাটালিয়ন, ডিঙ্গেদহ, চুয়াডাঙ্গা, উপ-পরিচালক তরফদার আলমগীর হোসেন,ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট মোঃ আশিকউজ্জামান,কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান,মেহেরপুর জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আল-মামুন, মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।