বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর আনসার ও ভিডিপি`র শুদ্ধাচার প্রশিক্ষণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 30, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি`র শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মেহেরপুর কর্তৃক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), ২০২৩-২০২৪ অর্থবছরের সংযোজনী-৪(১.৪) এর আলোকে শুদ্ধাচার বিষয়ক এক দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলা কার্যালয়সহ বিভিন্ন উপজেলার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন। তিনি জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের যাবতীয় দিক তুলে ধরেন এবং কর্মকর্তা-কর্মচারীদের এতদ্বিষয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।