টপ নিউজ

মেহেরপুর আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

By মেহেরপুর নিউজ

July 19, 2020

মেহেরপুর নিউজ :

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান, শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে মেহেরপুর আনসার ও ভিডিপির ফলজ ও ভেষজ বৃক্ষরোপন ও চারা বিতরনের কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে জেলা আনসার অফিস কার্যালয়ে তিনটি উপজেলার জন্য এক হাজার বিভিন্ন গাছের চারা বিতরনের উদ্বোধন করেন।

জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম অফিস চত্তরে বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ইসরাফিল হোসেন, মুজিবনগর অফিসার মিরাজুল ইসলাম, প্রশিক্ষিকা উর্মিলা বিশ্বাস , বানু ফেরদৌসীসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আনসার ও ভিডিপির অফিস চত্তরে বৃক্ষ রোপন করা হয়।