মেহেরপুর নিউজ:
মেহেরপুর আনসার ও ভিডিপি ৩ দিন মেয়াদি অস্ত্রসহ সতেজকরণ প্রশিক্ষণ ২য় ধাপের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে জেলা আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ শ্রেণিকক্ষেব ৩ দিন মেয়াদি অস্ত্রসহ সতেজকরণ প্রশিক্ষণ ২য় ধাপের উদ্বোধন করা হয়।
জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ দিন মেয়াদি অস্ত্রসহ সতেজকরণ প্রশিক্ষণ ২য় ধাপের উদ্বোধন ঘোষণা করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও ভিডিপি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ ২১ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে।
পিসি-এপিসি হিসেবে যে সকল আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন। জেলার ৩ টি উপজেলা থেকে মোট ৬৫ জন আনসার ও ভিডিপি সদস্যরা প্রশিক্ষণে অংশ নেন। এ সময় কোর্সের সাথে সংশ্লিষ্ট কোর্স অ্যাডজুট্যান্ট গাংনী উপজেলা আনসার কর্মকর্তা সাইদুর রহমান, কোয়ার্টার মাস্টার সিএ মোঃ আল-মামুন, মুজিবনগর উপজেলা প্রশিক্ষক মোঃ মানিক মিয়া আহমেদসহ কোর্স সংশ্লিষ্ট বিভাগীয় প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।