খেলাধুলা

মেহেরপুর আন্তঃউপজেলা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের খেলায় গোভীপুর ও আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় জয়ী

By মেহেরপুর নিউজ

August 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ আগস্ট:  মেহেরপুর আন্তঃউপজেলা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের খেলায় গোভীপুর ও আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। আজ শনিবার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের প্রথম খেলায় গোভীপুর   মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে  চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে একই মাঠে অনুষ্ঠিত আশরাফপুর ও হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। পরে ট্রাইব্রেকারে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় ৩-২ গোলে হতাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।