খেলাধুলা

মেহেরপুর আন্ত:উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টে শুরু

By মেহেরপুর নিউজ

August 19, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ আগষ্ট:

মেহেরপুর আন্ত:উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টে শুর হয়েছে ।

আজ  সোমবার বিকালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টূর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোবারক হোসেন,আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রহমান।

টূর্নামেন্টের ১ম দিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়। ১ম খেলায় গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে যাদুখালী স্কুল ও কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের একমাত্র গোল করে জহির। অপর খেলায় হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে চাঁদবিল সিএমসি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের তানভির একাই ২ টি গোল করে।

আজ থেকে শুর হয়ে এ টূর্নামেন্ট আগামী ২৮ আগষ্ট পর্যন্ত চলবে জানিয়েছে টূর্নামেন্ট উপ কমিটি। খেলা দুটি পরিচালনা করেন আব্দুল কুদ্দুস।