রাজনীতি

মেহেরপুর আমঝুপি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

By মেহেরপুর নিউজ

July 09, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জুলাই: মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামবাসির উদ্যোগে  শুক্রবার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয মাঠে আমঝুপি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত চেয়ারম্যান সাইফুল ইসলাম, মলি­ক শেখ, খাইরুল শেখ, জাহান আলী, হাসান কবির, ফয়জুল কবির, আসাদুল হক পিন্টু প্রমুখ। এর আগে নব নির্বাচিত  চেয়ারম্যান সাইফুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়। পরে সাইফুল ইসলামের পক্ষ থেকে কোলা গ্রামের বিভিন্ন মসজিদকে বৈদ্যুতিক পাখা এবং কোলা ইলেভেং স্টার ক্লাবকে ফুটবল ও জার্সি প্রদান করা হয়।