বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

October 10, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাবের উদ্যোগে  সোমবার রাতে আমঝুপি পাবলিক ক্লাব প্রাঙ্গনে আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। সহকারি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা। বক্তব্য রাখেন আমানুল্লাহ, জেলা জামায়াতে ইসলামির নায়েবে আমীর সিরাজুল ইসলাম, খলিলুর রহমান, মাসুদুল হাসান, মতিউল আশরাফ, আক্তার হোসেন, সুরাত আলী প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত চেয়ারম্যানকে ফুলের তোড়া ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।